,

যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের সৌদি আরবের সতর্কবার্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর উলট-পালট বিশ্ব রাজনীতি। আমেরিকার নব্য শাসনামলের প্রথম নেতিবাচক সিদ্ধান্তের শিকার বিশ্বব্যাপী মুসলিমরা। এরইমধ্যে সাতটি দেশের মুসলিমদের আমেরিকার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাই আমেরিকার বসবাসরত নিজ নাগরিকদের নিয়ে শঙ্কায় পড়েছে মুসলিম দেশগুলো।

এরইমধ্যে সৌদি আরব আমেরিকায় প্রবাসী নিজ নাগরিকদের সতর্ক করেছে। আমেরিকায় কী করা যাবে এবং যাবে না- তার ব্যাপারেও নির্দেশনা জারি করেছে। সোমবার এমন খবর প্রকাশ করেছেন দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট। আরও বেশি সতর্ক ও বিপদ থেকে দূরে রাখতেই এ সতর্কতা জারি করা হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে- প্রশ্ন উঠতে পারে এমন তথ্য/ভিডিও মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটার থেকে মুছে ফেলা, প্রশ্নের উত্তর দেয়ার সময় সতর্ক থাকা, নিজের রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ প্রকাশ না করা, কূটনৈতিক ভঙ্গিতে কথা বলা, চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে এমন গ্রুপ বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা, উত্তর দেয়ার সময় শান্ত ও আত্মবিশ্বাসী থাকা, আমেরিকার প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব না দেখানো, আমেরিকার রীতিনীতি কঠোরভাবে পালন করা ইত্যাদি।

গত শুক্রবার এক নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সুদান ও সোমালিয়ার নাগরিকদের আমেরিকার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে