,

কানাডায় মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার কুইবেক সিটি মসজিদে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল রোববার মাগরিবের নামাজের সময় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। মসজিদ কর্তৃপক্ষ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি, সিবিসি নিউজ ও রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে ৪০ জনের ওপর নির্বিচারে গুলি করে।

এদিকে গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। তবে তারা ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

মসজিদের সভাপতি মোহাম্মদ ইয়ানগুই বলেন, ‘এখানে কেন এমন হামলা হলো? এটা বর্বরতা।’ গুলিতে কত লোক আহত হয়েছেন, তা জানা যায়নি। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরে বলা হয়, ইরাক, সিরিয়াসহ মোট সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যে কোনো শরণার্থীর অনুপ্রবেশ ৯০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে গত শনিবার কঠোর অভিবাসন নীতির নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি শরণার্থী নথিকরণ কার্যক্রম ১২০ দিনের জন্যও প্রত্যাহার করেন। এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রে একটি মসজিদে আগুন দেওয়া হয়।

ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পরদিনই যুদ্ধ ও নিপীড়ন থেকে পালানো অভিবাসী জনগণকে নিজ দেশে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার স্বাগত জানানোর একদিন পরই মসজিদে গুলির ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে