শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের ক্ষমতাসীন দলের আইনি পরামর্শক খুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অং সান সু চি’র নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক ও শীর্ষস্থানীয় মুসলিম আইনজীবী কো নি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিংয়ের সামেন মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

এ ঘটনায় একজন ট্যাক্সি চালকও প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি ও মিয়ানমারের স্থানীয় একটি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, মিয়ানমারের তথ্যমন্ত্রী পি মিন্টের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে ইন্দোনেশিয়া সফর শেষে এদিন দেশে ফিরেছিলেন কো নি। বিমান বন্দরে কার পার্কিংয়ের সামনে তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত আততায়ী।

ইন্দোনেশিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জাতীয়ভাবে বিরোধ মেটানোর অভিজ্ঞতা জানতে সরকারি কর্মকর্তা ও মুসলিম নেতাদের প্রতিনিধিদলটি ইন্দোনেশিয়া সফরে গিয়েছিল।

নিহত কো নি ছিলেন মিয়ানমারের সবচাইতে খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্ব। ছাত্র অবস্থায় বিক্ষোভ করতে গিয়ে ১৯৮৮ সালে জেলে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই তার উত্থানের শুরু। সময়ের পরিক্রমায় তিনি একজন আইনজীবী হিসেবে খ্যাতি লাভ করেন। পরে সূ চি’র দল এনএলডি’র আইনি পরামর্শক হিসেবেও নিয়োগ পান।

এদিকে, পুলিশের বরাত দিয়ে ডেইলি মিয়ানমার টাইমস জানিয়েছে, কো নির সন্দেহভাজন আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাই লিন নামের ৫৩ বছর বয়সী ওই আততায়ীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও শুরু করেছে তারা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা