শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ দিনের মধ্যে আইএস নিধনের নির্দেশ ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আগামী ৩০ দিনের মধ্যে পৃথিবী থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের নাম-নিশানা মুছে ফেলতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

হোয়াইট হাউসে অবস্থান নিয়েই একের পর কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প৷ এবার আইএসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আরও কড়া প্রসাশনিক দাওয়াই দিলেন ট্রাম্প, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ট্রাম্প সেনাবাহিনীকে বলেছেন, “ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের কট্টরপন্থী হুমকি আছড়ে পড়েছে আমেরিকার বুকে৷ মুখ বুজে সেই হুমকি বরদাস্ত করা হবে না৷”

কী করে আগামী ৩০ দিনের মধ্যে আইএস জঙ্গিদের শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়া যায়, সে বিষয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের চূড়ান্ত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট৷

কোনও জঙ্গি সংগঠনকে ‘নিষ্ক্রিয়’ করতে মার্কিন বিদেশনীতিতে কোনও পরিবর্তন আনতে হলে তিনি সেটাও আনবেন বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ ট্রাম্প বলেছেন, “যে কোনও মূল্যে ইসলামিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব মুছে দেব৷”

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বহুবার মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের অভিযোগ উঠে এসেছে৷ জেমস ফোলে, স্টিভেন সটলফদের মতো মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের ভিডিও ইউটিউবে আপলোড করে চূড়ান্ত হিংস্রতার পরিচয় দিয়েছে জঙ্গিরা৷ এবার সেই জঙ্গিদের চিহ্ন পৃথিবীর বুক থেকে মুছে দিতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট৷

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা