,

ট্রাম্পের নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত দেশটির নাগরিকদেরও ঢুকতে দেবে না ইরান।সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে ইরান এ নিষেধাজ্ঞা জারি করেছে।

শনিবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র যতদিন না তাদের অপমানকর ও অপরাধমূলক নিষেধাজ্ঞা তুলে না নেবে, ততদিন কোনো মার্কিন নাগরিক ইরানে প্রবেশ করতে পারবে না।

ইরানিয়ান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের চরমপন্থার বিরুদ্ধে নিজেদের সিদ্ধান্তকে ‘বড় উপহার’ বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যেই সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

তার আদেশ অনুযায়ী ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়ামেনের অধিবাসীরা আগামী ৩ মাস যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাবেন না। পাশাপাশি ওই সাত দেশের অধিবাসী আগামী ৪ মাস দেশটির অভিবাসী আবেদনের বাইরে থাকবে।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

ট্রাম্পের এই আদেশের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ট্রাম্প প্রশাসনের প্রতি আদেশটি বাতিলের পাশাপাশি যুদ্ধপিড়ীত এবং অন্যান্য সমস্যায় থাকা মানুষকে দেশটিতে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এখন সময় সামনে এগিয়ে যাবার। দুই জাতির মধ্যে সম্পর্কের দেয়াল তৈরির নয়। আর যারা এই দেয়াল বানাচ্ছে তারা হয়তো ভুলে গেছে, অনেক আগেই বার্লিনের পতন হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে