,

তুষার ধসে আরও ৫ ভারতীয় সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরে তুষার ধসে আরও পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। তুষার ধসে নিহত সেনার সংখ্যা এনিয়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

শনিবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মছিল সেক্টরে নতুন করে তুষার ধসের ঘটনা ঘটে।

সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, নিহত পাঁচ সেনাই ৫৬ রাষ্ট্রীয় রাইফেলের অধীন। তারা মছিল সেক্টরে সেনা পোস্টে কর্মরত ছিলেন।

তিনি জানান, তুষার ধসের খবর পাওয়া মাত্রই সেনাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বরফ সরিয়ে সেনাদের উদ্ধারের কাজ চলছে।

গত কয়েকদিন ধরেই উপত্যকার বিভিন্ন এলাকাজুড়ে লাগাতার তুষার ধসে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। এতে শুক্রবার পর্যন্ত এক কর্মকর্তাসহ ২০ সেনা নিহত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে