বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৩১ যাত্রী নিয়ে নৌকা নিখোঁজ

news-image

মালয়েশিয়ায় ৩১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। এতে চীনা পর্যটক ছিল কমপক্ষে ২০ জন।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে নৌকাটি মালয়েশিয়ার সাবাহ প্রদেশ থেকে ছেড়ে গিয়েছিল। এর পর থেকেই নৌকাটির হদিস পাওয়া যায়নি।

নৌকাটি সাবাহ প্রদেশের কোতা কিনাবালু শহর থেকে মেনগালুম দ্বীপের দিকে যাচ্ছিল। কিনাবালু প্রদেশ থেকে মেনগালুম দ্বীপের দূরত্ব ৬০ কিলোমিটার।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, বাজে আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।  ওই নৌকাটি থেকে একটি ফোনকলের মাধ্যমে বিপদবার্তা জানানো হয়েছিল । কিন্তু কিছুক্ষণ পরই কলটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে সাবাহ প্রদেশের পর্যটনমন্ত্রী মাসিদি মানুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ওই নৌকায় যাঁরা ছিলেন, তাঁদের আত্মীয়দের মতো আমিও আশা করি যেন উদ্ধারকাজ সফল হয়।’

নববর্ষ উদযাপন করতেই চীনা নাগরিকরা মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ