শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান সীমান্তে পরমাণু বোমাবাহী রাশিয়ান বিমান!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি জাপান সীমান্তে রাশিয়ার তিনটি সবচেয়ে বড় যুদ্ধবিমানের সঙ্গে টক্কর দিয়েছে জাপানের যুদ্ধবিমান। জাপানের হুঁশিয়ারি না মানার কারণে পরমাণু বোমাবাহী রাশিয়ান এই তিনটি বিমানের সঙ্গে এই টক্কর লাগে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রালয়। খবর ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি স্টারের।

ডেইলি স্টারের এই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তিনটি বড় পারমাণবিক অস্ত্র বহনকারী বিমান জাপান সীমান্ত ঘেঁষে উড়ে বেড়ানোর সময় তাদেরকে তখন এই সতর্ক করা হয়েছিল। ‘টিইউ-৯৫’নামের ওই বিমানটি সাড়ে ১৬ টন বোমা বহনে সক্ষম।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়ার তিনটি যুদ্ধবিমান গত ২৪ জানুয়ারি জাপানের সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে। যদিও ওই বিমানগুলো জাপানের আকাশসীমা আইন লঙ্ঘন করেনি।

এছাড়াও অন্যান্য প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, গত এক বছর জাপানের সীমান্তবর্তী আকাশে রাশিয়ার কোনো বোমারু বিমান দেখা যায়নি। কিন্তু জাপানে যুক্তরাষ্ট্র এফ৩৫-বি ২ লাইটনিং যুদ্ধবিমান মোতায়েন করার কয়েকদিন পরই এমন ঘটনা ঘটল।

জাপানের মেজর জেনারেল রিচার্ড সিমকক বলেন, ‘আমাদের জাতি প্রতিটি সময় প্রতিপক্ষের অবিচারের শিকার হন। ’

উল্লেক্ষ্য, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র দেশটিতে পারমাণবিক হামলা চালিয়েছিল। যার ফলে বিশ্বে জাপানই একমাত্র দেশ, যেখানে পারমাণবিক বোমা আঘাতের শিকার হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা