শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত মহাসাগরের উপর ইরানের সামরিক মহড়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে ইরানের নৌবাহিনী। এই মহড়া চালানির উদ্দেশ্য হলো দেশের সামরিক শক্তি বাড়ানো এবং তার প্রদর্শন করা। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে এই মহড়ায় নতুন কী কী অস্ত্র ও সামরিক সরঞ্জাম যোগ দেবে।

ফেব্রুয়ারি মাসেই ভারত মহাসাগরের এই সামরিক মহড়া হবে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি। তিনি জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে এই সামরিক মহড়া ইরানের ক্ষমতা বুঝিয়ে দেবে। খুব শিগগিরই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, ডেস্ট্রয়ার সমেত যুদ্ধজাহাজও প্রকাশ্যে আনা হবে বলে তিনি জানিয়েছেন।
তিনি আরো জানান, বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তার জন্য এডেন উপসাগর ও বাবুল মান্দাবসহ গভীর সাগরে নিজেদের উপস্থিতি এবং প্রতিরক্ষা মিশনের উপর ইরানের নৌবাহিনী বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এ পর্যন্ত জলদস্যুদের বহু হামলা ও হামলার পরিকল্পনাকে নষ্ট করে দেওয়াতে ইরানের নৌবাহিনী আগেও সফল হয়েছে। এরা প্রায়ই জলদস্যুতার বিরোধী আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের নৌবাহিনী এই মহড়া চালিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা