শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সিদ্ধান্তে জাকারবার্গের উদ্বেগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসী থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় ট্রাম্পের নেয়া সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আপনাদের অনেকের মতই আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, আমার বংশধরেরা জার্মান, অস্ট্রিয়া এবং পোল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে এসেছে। আমার স্ত্রী প্রিসিলার বাবা মাও চীন ও ভিয়েতনামের শরণার্থী ছিল। যুক্তরাষ্ট্র অভিবাসীদের নিয়ে গড়া একটি রাষ্ট্র। আর তাতেই আমরা গর্বিত।

তিনি বলেন, নিশ্চিতভাবেই আমাদের দেশকে নিরাপদে রাখতে হবে। কিন্তু দেশকে নিরাপদে রাখতে হলে সেই সকল মানুষের দিকে নজর দিতে হবে, যারা আসলেই আমাদের জন্য হুমকি। সকলের দিকে আইন প্রয়োগকারী সংস্থা বা রাষ্ট্র মনোযোগ দিলে আমেরিকা আরো অনিরাপদ হয়ে যাবে। কেননা তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভাগ হয়ে যাবে এবং দুর্বল হয়ে পড়বে। সেই সঙ্গে কয়েক লাখ মানুষ তাদের অস্তিত্বের সংকটে পড়ে যাবে।

তিনি আরো বলেন, শরণার্থী ও যাদের সাহায্য প্রয়োজন, তাদের জন্য আমাদের দরজা খোলা রাখা উচিত। সেটাই আমাদের পরিচয়। যদি কয়েক দশক আগে শরণার্থীদের আমরা ফিরিয়ে দিতাম, তাহলে প্রিসিলা আজ আমার পাশ থাকতে পারত না।

এ সময় ডেফ্রেড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ)-এর কথা উল্লেখ করে জাকারবার্গ বলেন, বর্তমানে ৭ লাখ ৫০ হাজার কিশোর-কিশোরী এর অধীনে থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে উপার্জন করছে। আমি আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তাদের জন্য এই নিরাপদ পরিবেশ বহাল রাখবেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা