,

ভারতে গো-মাংস নিষিদ্ধের আবেদন খারিজ

news-image

অনলাইন ডেস্ক : ভারতে গরুর মাংস নিষেধ চেয়ে করা এক আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত এ আবেদন খারিজ করে দেন। খবর এএফপির।

খবরে বলা হয়, হিন্দু ধর্মগ্রন্থে গরুকে ‘মা’ হিসেবে গণ্য করা হয় এবং গরু জবাই ও গরুর মাংস খাওয়াকে অনেক পূজারীই ব্লাসফেমি বা খোদাদ্রোহ বলে মনে করে। তবে ভারতের মুসলিম, খ্রিস্টান ও নিন্মবর্ণের হিন্দুরাসহ কোটি কোটি সংখ্যালঘু জনগণ গরুর মাংস খায়। দেশটির ২৯টি রাজ্যের মধ্যে মাত্র আট রাজ্যে গরু জবাই ও গরুর মাংস খাওয়া অনুমতি আছে।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আরও কয়েকটি গোড়া ধর্মীয় সংগঠন অনেক দিন ধরেই সারা ভারতে গরুর মাংস নিষেধ বাস্তবায়ন করতে প্রচার চালিয়ে আসছে। ২০১৪ সালে গরুর মাংস নিষিদ্ধ করার অঙ্গীকার করে ক্ষমতায় আসে বিজেপি।

ক্ষমতায় আসার পর ভারতের বেশ কয়েকটি রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ করা হয়েছে। কিছু বিজেপি শাসিত রাজ্যে গরু জবাই, গরুর মাংস রাখা ও খাওয়া প্রমাণিত হলে ১০ বছর জেলসহ আরও কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে