,

চাকরিই খুঁজছে ওবামাকে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বারাক হুসেন ওবামা, টানা আট বছর ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এখন অবকাশ কাটাচ্ছেন তিনি; বলা যায় বেকার জীবন কাটাচ্ছেন। অনেকেরই প্রশ্ন-পেশা হিসেবে এখন কোনটিকে বেছে নিচ্ছেন ওবামা। কারণ এরই মধ্যে তিনি পেয়েছেন একাধিক চাকরির প্রস্তাব। ওবামা সর্বশেষ চাকরির প্রস্তাব পেয়েছেন পার্টি গেম প্রস্তুতকারী সংস্থা ‘কার্ডস অ্যাগেইনেস্ট হিউম্যানিটি’থেকে।

গত সপ্তাহে তারা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে ‘শিকাগো ট্রিবিউন’ ও ‘ক্রেইগসলিস্ট’-এ। নির্দিষ্ট করে কারও নাম না বললেও আবেদনের যোগ্যতা হিসেবে তারা লিখেছে, ‘প্রার্থীকে যুক্তরাষ্ট্র অথবা সমশক্তির কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে অন্তত আট বছর কাজের অভিজ্ঞতা থাকবে হবে’। বিজ্ঞাপনে বলা হয়, এই পদের জন্য প্রতিষ্ঠানটি থেকে যে সুবিধা দেয়া হবে তার মধ্যে অন্যতম হলো, ‘অফিসে তাকে প্রচুর বাদাম দেওয়া হবে’।

উল্লেখ্য, কিছুদিন আগে ওবামা জানান, রাতে ঘুমাবার আগে তিনি সাতটি বাদাম খান। ওবামাকে প্রথম চাকরির প্রস্তাব দেয় মিউজিক স্ট্রিমিং কোম্পানি ‘স্পটিফাই’। এর শুরুটা অবশ্য ওবামা নিজেই করেছিলেন। কিছুদিন আগে অনেকটা রসিকতা করেই তিনি বলেছিলেন, হোয়াইট হাউস থেকে বের হয়ে তিনি স্পটিফাইয়ে চাকরি করতে চান।

এরপর মিউজিক স্ট্রিমিং কোম্পানিটি সত্যি সত্যি ওবামাকে চেয়ে বসে। সম্প্রতি তারা নিজেদের ওয়েবসাইটে ‘প্রেসিডেন্ট অব প্লেলিস্ট’ নামে একটি পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেয়। আবেদনের যোগ্যতা হিসেবে তারাও লিখেছে ‘প্রার্থীকে শক্তিশালী কোনো দেশের প্রেসিডেন্ট হিসেবে অন্তত আট বছর কাজের অভিজ্ঞতা থাকবে হবে’।

প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা ড্যানিয়েল এক টুইটে তাদের বিজ্ঞাপনের লিঙ্ক ও বারাক ওবামাকে ট্যাগ করে লিখেন, ‘শুনেছি আপনি স্পটিফাইতে কাজ করতে আগ্রহী। আপনি কী এটি দেখেছেন?’ তবে এখন পর্যন্ত কারো প্রস্তাবে সাড়া দেননি সাবেক প্রেসিডেন্ট ওবামা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে