বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে সিরিজ বোমা হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে ভারতের উত্তরপূর্বের রাজ্য আসামে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে চারাইদিও জেলার একটি মাঠে ও একটি পেট্রোল পাম্পের কাছে জোড়া বোমার বিস্ফোরণ ঘটে। এর ঠিক ২০ মিনিট পরে নাজিরা এলাকায় আরো দুটি বোমার বিস্ফোরণ ঘটে।

তবে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ছয়টিরও বেশি বোমা বিস্ফোরিত হয়েছে। এগুলোর মধ্যে দুটি চারাইদিও জেলায়, একটি লেংগিবরে, একটি পানিজানের একটি পেট্রোল পাম্পের কাছে বিস্ফোরিত হয়েছে। এছাড়া জলংগর চা বাগান এলাকায় আরো একটি বোমার বিস্ফোরণ ঘটেছে।

আসামে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) বিরোধী পক্ষটি এ বোমা হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে। এর আগে বুধবার তারা হুমকি দিয়েছিল, প্রজাতন্ত্র দিবসে রাজ্যের বিভিন্ন স্থানে হামলা চালানো হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা