বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে মার্চ থেকে পেপসি-কোকা কোলা বিক্রি বন্ধ

news-image

খোলা বাজারে আর পাওয়া যাবে না পেপসি ও কোকা কোলা। খুচরো দোকান থেকে শুরু করে বড় রেস্তোরাঁ, সমস্ত বিপণীতেই বয়কট করা হবে এই দুই সংস্থার নরম পানীয়।

এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতের তামিলনাড়ুর ব্যবসায়ীরা। এই সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে ১ মার্চ থেকে।
সম্প্রতি তামিলনাড়ুর ব্যবসায়ী সংগঠন পেপসি ও কোকা কোলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। মার্চের প্রথম দিন থেকে তামিলনাড়ুর খুচরো এবং পাইকারি বাজারে বন্ধ করা হবে পেপসি ও কোকা কোলা। কিন্তু কী কারণে ভারতে সর্বাধিক বিক্রিত এই দুই নরম পানীয় সংস্থাকে বয়টক করছে তামিলনাড়ু ট্রেডার্স অ্যাসোশিয়েশন?
নিয়েলসন সংস্থার এক সমীক্ষায় জানা গিয়েছে, এই মুহূর্তে নরম পানীয়ের বাজারের ৮০ শতাংশই দখল করে রেখেছে এই দুই বিদেশী সংস্থা। ফলে প্রতিযোগিতার বাজারে মার খাচ্ছে ভারতের নরম পানীয় কোম্পানিগুলি। আর এই কারণেই বাজার থেকে দুই বহুল প্রচলিত নরম পানীয় তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর ব্যবসায়ী সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ফলপ্রসূ করতে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই দুই পানীয় নিষিদ্ধ হলে বাজারে তার কী প্রভাব পড়তে পারে সে সম্বন্ধেও সচেতন করা হচ্ছে ব্যবসায়ীদের।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ