বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রজাতন্ত্র দিবসে বুর্জ খলিফায় আলোকসজ্জ্বা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশ্বের সবেচয়ে উঁচু ভবন বুর্জ খলিফা বৃহস্পতিবার জাফরান, সাদা এবং সবুজ রঙে আলোকিত করা হবে। এই তিনটি রঙই ভারতের জাতীয় পতাকার। খবর এনডিটিভির।

সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) দুবাইয়ে অবস্থিত এই ভবনে বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায়, সোয়া সাতটা এবং সোয়া আটটায় এই আলোকসজ্জ্বা দেখা যাবে। সঙ্গে থাকবে দুবাইয়ের অভিবাদনসূচক ঝর্ণা শো।

বুধবার বুর্জ খলিফার অফিসিয়াল টুইটার প্রোফাইলে বলা হয়, আজ রাতে আমরা ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসে নান্দনিক এলইডি আলোকসজ্জ্বার মাধ্যমে উদযাপন করব।

দুই হাজার ৭১৬ ফুট উচ্চতার এই ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে উঁচু মুক্ত স্থায়ী কাঠামো, সর্বোচ্চ বহুতল, সর্বোচ্চ ফ্লোরের রেকর্ডধারী। ১৬৯ তলাবিশিষ্ট ভবনটি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের নামে নামকরণ করা হয়েছে। দুবাই ইউএই’র সাতটি আমিরাতের মধ্যে একটি।

আবুদাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহইয়ান বৃহস্পতিবার প্রজাতন্ত্রের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা