,

কুয়েতে বাংলাদেশীসহ ৭ জনের ফাঁসি কার্যকর

news-image

কুয়েতে এক বাংলাদেশী এবং রাজপরিবারের এক সদস্যসহ সাতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে।
ফাঁসি কার্যকর হওয়া অন্যদের মধ্যে একজন ফিলিপাইনের নাগরিক, একজন ইথিওপিয়ার নাগরিক, একজন কুয়েতি নাগরিক এবং দুজন মিশরীয় নাগরিক রয়েছেন।
কুনা জানিয়েছে, মৃত্যুদন্ড কার্যকর হওয়া ব্যক্তিরা জঘন্য ঘটনা ঘটিয়েছিল।
বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশন ওই বাংলাদেশীর নাম শাহ আলম বলে জানিয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এবং কী অপরাধে তাকে দন্ডিত করা হয়েছিল তা জানা যায়নি।
ফাঁসি কার্যকর হওয়া রাজপরিবারের সদস্য ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহ পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
এছাড়া ফাঁসি কার্যকর হওয়া ফিলিপাইনের নাগরিক গৃহকর্মী জাকাতিয়া পাওয়া মালিকের মেয়েকে হত্যার দায়ে দন্ডিত হন।
কুয়েতে সর্বশেষ ২০১৩ সালে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল। দন্ডিত ওই তিনজনের একজন পাকিস্তানি নাগরিক, একজন সৌদি নাগরিক এবং একজন বেদুঈন (নাগরিকত্বহীন মরুবাসী)। যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে