বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে ফিলিস্তিনকে ওবামার ২২ কোটি ডলার সহায়তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সদ্যবিদায়ী মার্কিন বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে তার ওভাল অফিস ছাড়ার কয়েক ঘণ্টা আগে সর্বশেষ পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের জন্য ২২ কোটি ১০ লাখ ডলার অর্থ সহায়তা পাঠান। তবে তার এই সিদ্ধান্তে কংগ্রেসে রিপাবলিকান সদস্যদের ঘোর আপত্তি ছিল। তাদের আপত্তি সত্ত্বেও তিনি ওই অর্থ পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো এই অর্থ গাজা ও পশ্চিমতীরের মানবিক সহায়তার কাজে ব্যবহৃত হবে বলে জানা গেছে। সেই সঙ্গে সুশাসন ও রাজনৈতিক সংস্কারের কাজেও এই অর্থ লাগানো হবে। খবর ফক্স নিউজের।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, “বারাক ওবামা শুক্রবার সকালে এই অর্থ খরচের ব্যাপারে কংগ্রেসকে অবহিত করেন। এর কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেনাল্ড ট্রাম্প। ”
সেই কর্মকর্তা আরও জানান, “তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৃহস্পতিবার অফিস ছাড়ার কিছুক্ষণ আগে ফিলিস্তিনকে অর্থ সহায়তার বিষয়টি হাতেগোনা কয়েকজন কংগ্রেস সদস্যকে জানিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানো হয় ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে। “

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা