বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রধানমন্ত্রীকে ট্রাম্পের ফোন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। হোয়াইট হাউজের প্রেস সচিব সিয়ান স্পাইসার মঙ্গলবার রাতে এ কথা জানিয়েছে।

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের চার দিন পর সেই সৌজন্যের কথা মাথায় রেখেই হোয়াইট হাউস থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের প্রেস সচিব সিয়ান স্পাইসার জানান, মার্কিন প্রেসিডেন্ট ফোনে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের পর থেকে এ পর্যন্ত নরেন্দ্র মোদিকে নিয়ে পাঁচ বিদেশি নেতার সঙ্গে কথা বললেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর যে বিশ্ব নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করছিলেন তাদের মধ্যে নরেন্দ্র মোদি পঞ্চম ব্যক্তি। একইভাবে ট্রাম্পও শপথগ্রহণের পর পঞ্চম ব্যক্তি হিসেবে মোদীকে ফোন করলেন।

তবে কী বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে, তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা