,

‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প’ সম্বন্ধ করে সাত বছর বয়সী বানা আলআবেদ নামে সিরীয় এক শিশু শান্তির আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছে।

সিরীয় শিশুদের শান্তির ব্যবস্থা করার জন্য আকুতি জানিয়ে শিশুটি তার খোলা চিঠিটি লিখেছে।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে চিঠির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বানা আলআবেদ লিখেছে, আপনি অবশ্যই সিরীয় শিশুদের জন্য কিছু করুন, কারণ তারা আপনার সন্তানের মতো এবং তারা শান্তি প্রাপ্য।

ডিসেম্বরে বানা তার পরিবারের সাথে আলেপ্পো থেকে পালিয়ে এসেছে। বর্তমানে সে তুরস্কে বসবাস করছে।

এই বার্তার জন্য তার টুইটার অ্যাকাউন্ট বিখ্যাত হয়েছে।

বিবিসির কাছে তার মা ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন। যিনি অ্যাকাউন্ট চালাতে সাহায্য করেন।

তিনি বলেন, কয়েকদিন আগে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে বানা এটি লিখেছে। কারণ, তাকে টিভিতে অনেকবার দেখেছে সে।

চিঠিতে সে লিখেছে:
প্রিয় ডোনাল্ড ট্রাম্প,
আমার নাম বানা আলআবেদ। আমার বয়স সাত বছর। আমি আলেপ্পোর সিরীয় এক বালিকা। আমি সারা জীবনের মতো সিরিয়া ছেড়ে চলে এসেছি ডিসেম্বরের শেষ সপ্তাহে। আমি সিরীয় যুদ্ধের একটি অংশ দেখেছি। কিন্তু আমি এখন তুরস্কে শান্তিতে বাস করছি।

আলেপ্পোর যে স্কুলে পড়েছি সেটি ধ্বংস হয়েছে বোমা হামলার কারণে। সেখান আমার কিছু বন্ধু মারা গেছে। আমি তাদের জন্য খুব দুঃখ পেয়েছি, কারণ তারা আমার খেলার সাথী ছিল। আর কখনও খেলতে পাবো না আলেপ্পতে। এটি মৃত্যুর শহর হয়ে গেছে। যদিও বর্তমানে আমি খেলা উপভোগ করতে পারি তুরস্কে। আমি স্কুলে যেতে পারি। এটা শুধু শান্তির কারণে।

যাহোক, মিলিয়ন পরিমাণ সিরীয় শিশু আমার মতো নয়। কারণ তারা পরিনত মানুষের দেয়া যন্ত্রণা ভোগ করছে। আমি জানি, আপনি আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন। তাই সিরীয় শিশুদের সুরক্ষা দিতে পারবেন। আপনি অবশ্যই কিছু করুন, কারণ তারা আপনার সন্তানের মতো।

যদি আপনি প্রতিজ্ঞা করেন তাদের জন্য কিছু করবেন; তবে আমি আপনার বন্ধু হবো। অপেক্ষা করছি, দেখি আপনি তাদের জন্য কী করেন?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে