বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রে আমাদের সঠিকভাবে ব্যবহার করা হয় না : নাসরিন

news-image

বিনোদন প্রতিবেদক : নাসরিনের এক সময় পরিচয়ই ছিল কমেডি অভিনেতা দিলদারের (প্রয়াত) নায়িকা হিসেবে। বর্ষীয়ান এই অভিনেত্রী অনেক দিন ধরেই ঢাকাই ছবিতে অনিয়মিত। ছবিতে ভালো চরিত্রে কাজ পেয়ে কাজ করার না কি ইচ্ছেই চলে যাচ্ছে তাঁর। এই প্রতিবেদকের সঙ্গে আলাপে অনেক কথাই বললেন তিনি।

ছবিতে ইদানীং কাজ করছেন না কেন?

এখন আর গল্পনির্ভর ছবি তৈরি হয় না। যেসব ছবি নির্মাণ করা হচ্ছে তাতে আমার মতো পুরোনো শিল্পীদের যুক্ত করা হয় পোস্টারে ছবি লাগানোর জন্য। কারণ দর্শক আমাদের চেনে। হলে গিয়ে দর্শক আমাদের তেমন কোনো চরিত্রে দেখতে পায় না। এটা এক ধরনের প্রতারণা। একজন সিনিয়র শিল্পী হিসেবে আমি দর্শকদের সঙ্গে প্রতারণা করতে চাই না।

শেষ কবে কাজ করেছেন?

‘খাস জমিন’ নামের একটি ছবিতে গত দুই মাস আগে শুটিং করেছি। এর আগে পেছনে বেশ বড় একটি গ্যাপ রয়েছে। কিন্তু যে কারণে ছবিতে কাজ করছি না, এই ছবিতেও একই অবস্থা। এই ছবিতে আমাকে যে চরিত্র দিয়ে কাজ করানোর কথা ছিল, কাজ শেষে দেখলাম চরিত্রটা ঠিক নেই। এখন আর ছবিতে কাজ করতে ভালো লাগছে না।

কী চরিত্রে অভিনয় করেছিলেন?

এই ছবিতে আমি দানশীল একটি মহিলার চরিত্রে অভিনয় করেছিলাম। চরিত্রের কোনো গভীরতা ছিল না। কোনোভাবে কয়েকটি সিক্যুয়েন্স দিয়ে আমার কাজ শেষ করা হয়েছে। পরে আরো শুটিং আছে বলেছিলেন ছবির পরিচালক। কিন্তু এক সময় জানতে পারলাম যে ছবির শুটিং শেষ হয়ে গেছে। শুনে মনটা খারাপ হয়ে গেল। এখন সিদ্ধান্ত নিয়েছি যে পুরো চিত্রনাট্য না পেলে আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হব না।

কোন ধরনের চরিত্রে কাজ করতে চান?

আমি কোনো বড় চরিত্রে কাজ করতে চাই এমন নয়। কিন্তু চরিত্রটাতে অভিনয় করার সুযোগ থাকতে হবে। আর গল্পের গভীরতা থাকতে হবে। এমন কোনো ছবিতে কাজ করতে চাই না যেখানে অভিনয় করতে পারব না। শুধু টাকা নেব আর কয়েকটি শট দিয়ে বাসায় এসে বসে থাকব। ভালো গল্প হলে একটি সিক্যুয়েন্সে কাজ করতেও সমস্যা নেই। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ