মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প ক্ষমতা নিতেই গোটা ফিলিস্তিন দখলে ইসরাইলের তোড়জোড়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে না নিতেই গোটা ফিলিস্তিন দখলের তোড়জোড় শুরু করেছে ইসরাইল।

মঙ্গলবার দখলকৃত পশ্চিমতীরে নতুন করে ২,৫০০ বসতিস্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। খবর আলজাজিরা’র।

এর আগে রোববার দখলকৃত পূর্ব জেরুজালেমে ৫৬৬টি বসতির নির্মাণকাজ শুরুর অনুমোদন দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘বসতি চাহিদা মেটাতে আমি এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অনুমোদন দিয়েছি।’

ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ইসরাইল বড় পরিসরে এই বসতিস্থাপনের ঘোষণা দিল। সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বসতিস্থাপনের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের সমালোচক ছিলেন।

লিবারম্যান নিজেই একজন সেটলার যিনি পশ্চিম তীরে একটি বসতিতে বসবাস করে আসছেন। তার ওই ঘোষণার পর টুইটে নেতানিয়াহু বলেন, ‘আমরা বসতিস্থাপন করবো এবং বসতিস্থাপন অব্যাহত রাখবো।’

জেরুজালেমের ডেপুটি মেয়র মায়ের তুর্গম্যান বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণ খেলার নিয়ম পরিবর্তন করে দিয়েছে।’

তিনি বলেন, ‘বারাক ওবামার আমলের মতো এখন আর আমাদের হাত বাঁধা নেই। অবশেষে আমরা বসতিস্থাপন করতে পারছি।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের