,

দায়িত্ব নিয়েই নেতানিয়াহুকে আমন্ত্রণ ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :দায়িত্ব নিয়েই ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, আগামী মাসে ওয়াশিংটন সফরের জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর ফোনে প্রথম আলাপে ট্রাম্পের পক্ষ থেকে এমন প্রস্তাব পান নেতানিয়াহু।

বিবৃতিতে বলা হয়, ফোনে আলাপ চলাকালে দুই নেতা খুবই উষ্ণ মতবিনিময় করেন। তাঁরা আঞ্চলিক ইস্যু ও নিরাপত্তা নিয়ে আলাপ-আলোচনা করতে সম্মত হয়েছেন। এ সময় ইসরায়েলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন নেতানিয়াহু।

এ ছাড়া তাঁরা ইরানের পরমাণু চুক্তি নিয়েও আলোচনা করেন। পরবর্তী আলোচনায় সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে