বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া মালয়েশিয়ান বিমান খোঁজার অভিযান সমাপ্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হারিয়ে যাওয়া মালয়েশিয়ান বিমান এমএইচ৩৭০ খোঁজার জন্য গত তিন বছর ধরে চলা অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে মঙ্গলবার। হারিয়ে যাওয়া বিমানটিতে থাকা যাত্রীদের পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছে বলে জানায় সিএনএন।

২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইনের বিমান এমএইচ৩৭০ কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু মধ্য পথে হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। ২৩৯ জন যাত্রী নিয়ে উড়ে যাওয়া বিমানটি হারিয়ে যাওয়ার পর থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের সকল দেশ একযোগে বিমানটির খোঁজে অভিযান চালায় ভারত ও প্রশান্ত মহাসাগরের একটি অংশে। কিন্তু দীর্ঘ ৩ বছর ধরে চালানো অভিযানে বিমানটির কোন হদিস মেলেনি। সর্বশেষ মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন সরকারকে সাগরের নির্দিষ্ট অংশে প্রায় ২৫ হাজার কিলোমিটার এলাকা খুঁজে দেখার পরামর্শ দেয় বেশ কিছু সংস্থা। কিন্তু তা না মেনে খোঁজ অভিযানের ইতি টানা হয়। সেখানে ঘোষণা করা হয়, মালয়েশিয়ান বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সেখানে থাকা সকল যাত্রী মারা গেছে।

এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই বিমানে থাকা এক যাত্রীর স্বামী বলেন, তাদের অভিযান বন্ধ করা উচিত হয়নি। বিশেষত মহাসাগরের অধিকাংশ অঞ্চল খুঁজে দেখার পর মাত্র ২৫ হাজার কিলোমিটার খুঁজে না দেখে এই ঘোষণা দেয়া উচিত হয়নি। তার পাশাপাশি ক্ষুব্ধ আরো বেশ কিছু যাত্রীর পরিবার। তাদের মধ্যে বেশ কয়েকজন অভিযান চালিয়ে যাওয়ার জন্য বিচার বিভাগে আবেদন করেছেন বলেও জানা যায়। সিএনএন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা