,

বিদেশি শ্রমিকের আয়ে শুল্ক বসাবে না সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শ্রমিকের আয়ে কোনো ধরনের শুল্ক বসাবে না সৌদি আরব। দেশটির অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে রবিবার এমন ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাজ্যের উপদেষ্টা কমিটি শুরা কাউন্সিল ঘোষণা দেয়, বিদেশি রেমিট্যান্সের ওপর ছয় ভাগ শুল্ক বসানোর প্রস্তাব করার কথা ভাবছে তারা।

এরপরপরই দেশটির অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন সম্ভাবনা নাকচ করে দেয়া হয়। ওই ঘোষণায় বলা হয়, দেশের বাইরের রেমিট্যান্সের ওপর কোনো ধরণের ফি বসানো হবে না। রাজ্যে ও রাজ্যের বাইরে পূঁজির অবাধ প্রবাহের নীতিতে সৌদি আরব প্রতিজ্ঞাবদ্ধ। খবর আরব নিউজের।

সৌদি আরবের এক তৃতীয়াংশ মানুষই বিদেশি। করের অনুপস্থিতি ও পারিশ্রমিক বেশি হওয়ায় প্রতিবছরই কর্মসংস্থানের জন্য সৌদি আরবে যান অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে