,

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের অন্ধ্র প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় অন্ধ্র প্রদেশের কুনেরু স্টেশনের কাছে জগদলপুর-ভুবনেশ্বর হিরাখন্দ এক্সপ্রেসের আটটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর মধ্যে রয়েছে দুটি মালবাহী বগি, দুটি সাধারণ যাত্রাবাহী বগি, দুটি স্লিপার কোচ এবং দুটি এসি কোচ।

ভারতের রেলওয়ের কর্মকর্তা জে পি মিশ্র জানিয়েছেন, এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। শতাধিক লোক আহত হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ১২ জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণ সম্পর্কেও তাৎক্ষণিভাবে কিছু জানাতে পারেননি তিনি।

লাইনচ্যুত বগিতে অনেকে আটকা পড়ে আছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরেই উত্তর প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় শতাধিক মানুষ নিহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে