বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ঝড়-টর্নেডোয় ১৮ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বজ্রঝড় ও টর্নেডোয় ১৮ জনের মৃত্যু হয়েছে।

জর্জিয়া রাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলের সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যের গভর্নর নাথান ডিল। এ রাজ্যে বজ্রঝড়ে ১৪ জন মারা গেছে। এ ছাড়া মিসিসিপি রাজ্যে টর্নেডোয় মারা গেছে আরো চারজন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ফ্লোরিডার উত্তরাঞ্চল ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরো ঝড় ও টর্নেডো আঘাত হানতে পারে।

জর্জিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা গণমাধ্যমকে জানিয়েছে, কুক, ব্রুকস, ডহার্টি ও বেরিন কাউন্টিতে ১৪ জন মারা গেছে। তবে বেশির ভাগ লোক মারা গেছে কুক কাউন্টিতে। একটি মোবাইল পার্ক টর্নেডোর মুখে পড়লে তা তছনছ হয়ে যায় এবং সেখানকার অধিকাংশ লোকজন মারা যায়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা