বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার পাঁচটা প্রেম না করলে আবার কীসের নায়ক!

news-image

বিনোদন ডেস্ক : ‘ফড়িং’ চলচ্চিত্রের মাধ্যমে ছোটপর্দা থেকে বড় পর্দায় পা রাখেন সোহিনী সরকার। সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে অভিনয় ও ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন টালিগঞ্জের এ অভিনেত্রী।

দীর্ঘ আলাপের সেই সাক্ষাতে কলকাতার সুপারস্টার দেবকে নিয়ে প্রেমের প্রশ্ন করা হলে সোহানী সরকার বলেন, রুক্মিণী (দেবের নতুন প্রেমিকা) আমায় মারবে, ও যদি এটা শোনে! দেখুন দেব অনেক বড় নায়ক। বুম্বাদা একবার বলেছিল, নায়কের যদি চার-পাঁচটা প্রেমই না হয়, তা হলে সে আর কীসের নায়ক! আমি তখন ছোট ছিলাম, কিন্তু কথাটা ভীষণ মনে ধরেছিল। এখন দেব অনেক বড় নায়ক। ওর জীবনে বহু প্রেম এসেছে।

তিনি বলেন, ‘এরপর আর কোনও প্রেম না এলেই ভালো রুক্মিণীর জন্য। কিন্তু এই যে প্রেম আসছে, এই ভাবটাই তো ভালো। প্রেম হয়ে গেলে তো আর কিছু নেই! কিন্তু এই যে প্রেম হতে পারে, এটা নিয়ে আপনি প্রশ্ন করছেন, এটা তো দারুণ। এত বড় নায়ক, তার সঙ্গে সত্যিই যদি আমার প্রেম হয়, আর তার জন্য দু’-তিনটে ছবি হয়, মন্দ কী! বাণিজ্যিক ছবিতে আমার একটা দিক খুলে যাবে।

সোহিনীকে তার অতীত নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, `লিভ-ইন করেছি একসময়অ সেটা কিছুটা বিয়ের মতোই ছিল। বড়লোকের পাঞ্জাবি ছেলের সঙ্গে, গানটান গাইত। তারপর ব্রেকআপ হয়ে যায়।

তার ক্যারিয়ার নিয়ে বলেন, `অধিকাংশ বাণিজ্যিক ছবি, যেগুলো দক্ষিণী ছবির রিমেক, সেগুলো অর্থহীন। নায়িকাদের তো কিছুই করার থাকে না। আমি শুনি ছবিগুলো হিট। সত্যি যদি তাই হয়, দর্শকের পছন্দ নিয়েও সন্দেহ জাগে! যেসব ছবির গান এত সুন্দর, সেই ছবির গল্পে তো কিছু নেই। আমার সাফোকেশন হবে। কিছু ছবি সত্যিই ছেড়েছি এর মধ্যে। ‘চ্যাম্প’ ছবিতে প্রিয়াঙ্কা যে চরিত্রটা করছে, সেটার অফার ছিল। কিন্তু সেটা করতে পারিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ