সাংবাদিকেরা ‘অসৎ মানুষ’ : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিকেরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত।

শপথ নেয়ার পরদিন গত শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের দিকে হাত দিয়ে দেখিয়ে বলেন, সংবাদপত্রের সঙ্গে আমার সম্পর্ক বৈরিতার। সাংবাদিকেরা সিআইএ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কাজ করছেন। ওরা পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষের গোত্রভুক্ত।

গোয়েন্দা সংস্থা সিআইএর সদর দপ্তরে দেওয়া ১৫ মিনিটের বক্তব্যের নয় মিনিট তিনি কথা বলেন সাংবাদিকদের নিয়ে। তিনি অভিযোগ করেন, গত শুক্রবার তাঁর শপথ নেয়ার দিন ওয়াশিংটনে যোগ দেওয়া লোকসংখ্যা নিয়ে ভুল তথ্য দিয়েছে সব সংবাদমাধ্যম। প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ নেওয়ার দিনের চেয়ে লোকসমাবেশ কম হয়েছে বলে প্রায় সব মার্কিন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সাংবাদিকেরা এমনভাবে ছবি উঠিয়েছেন, যাতে লোকসংখ্যা কম দেখা যায়। অথচ আমার অভিষেকের দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি লোকের সমাবেশ হয়েছে। এই অসততার মূল্য সাংবাদিকদের পরিশোধ করতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে উপস্থিত হন প্রেসিডেন্ট ট্রাম্পের সদ্যনিযুক্ত প্রেস সেক্রেটারি সেইন স্পাইসার। হোয়াইট হাউস প্রেস কোরের কাছে উপস্থাপিত বক্তব্যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগগুলো পুনরায় উল্লেখ এবং নিজেই একটা হিসাব দিয়ে অভিষেকের দিন লোকসমাবেশের একটি তথ্য হাজির করেন।

এদিকে প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস তাদের অনলাইন সংস্করণে এক তাৎক্ষণিক প্রতিবেদনে বলেছে, কোনো সংবাদমাধ্যমের ছবিই প্রেসিডেন্ট বা তাঁর প্রেস সচিবের বক্তব্য সমর্থন করে না। সব ধারণকৃত ছবি পর্যালোচনা করেই বলা চলে, প্রেসিডেন্ট ওবামার অভিষেকের চেয়ে লোকসমাবেশ এবারে কম হয়েছিল। প্রেস সচিব যেসব তথ্য দিয়ে সমাবেশের উপস্থিতি বেশি বলার চেষ্টা করেছেন, তা–ও যথার্থ নয়।

বাস, ট্রেনের যাত্রী পরিসংখ্যান দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি যথার্থ নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ