বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের অভিষেক দেখেছেন ৩ কোটি ১০ লাখ দর্শক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি দেখেছেন বিশ্বের প্রায় ৩ কোটি ১০ লাখ দর্শক। তবে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদের শপথের চেয়ে এ দর্শকের সংখ্যা ছিল কম।

রেটিং ফার্ম নিলসনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

trump

নিলসন বলছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২টি সম্প্রচার মাধ্যম ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে। এই অনুষ্ঠান দেখেছে ৩ কোটি ৬০ লাখ দর্শক। পূর্বসূরী রিপাবলিকান দলীয় দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার বাবা জর্জ এইচডব্লিউ বুশের অভিষেক অনুষ্ঠানের দর্শকের চেয়ে ট্রাম্পের অভিষেকের দর্শক ছিল বেশি।

এর আগে ২০০৯ সালে প্রথম আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় বারাক ওবামার। দেশটিতে ব্যাপক জনপ্রিয় ওবামার অভিষেক অনুষ্ঠানের দর্শক ছিল প্রায় ৩ কোটি ৮০ লাখ।

trump

নিলসন বলছে, তারা প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের দায়িত্ব নেয়ার সময় (১৯৬৯সাল) থেকে তথ্য রেকর্ড করে আসছেন; তখন থেকে এখন পর্যন্ত প্রথম মেয়াদে ওবামার অভিষেক অনুষ্ঠানের দর্শক সংখ্যা দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান হিসেবে টেলিভিশনের দর্শকের শীর্ষে রয়েছে রোনাল্ড রিগ্যানের শপথ। ১৯৮১ সালে ক্যালিফোর্নিয়ার এই গভর্নর যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন; তখন তার শপথ অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি দেখেছেন প্রায় ৪ কোটি ২০ লাখ দর্শক। কিন্তু চার বছর পরে যখন তিনি আবারো দায়িত্ব নেন; তখন এই দর্শকের সংখ্যা ছিল মাত্র আড়াই কোটি।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা