,

‘ওবামাকেয়ার’ বাতিল পেপারে ট্রাম্পের সই

news-image

আন্তর্জাতিক ডেস্ক :শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার বিল ‘ওবামাকেয়ার’ আইনগতভাবে বাতিলে নির্বাহী আদেশ জারি করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় শুক্রবার রাতে সাংবাদিকদের উপস্থিতিতে ওই নির্বাহী আদেশে সই করেন তিনি।
একাধিক অনুচ্ছেদবিশিষ্ট নির্বাহী আদেশে বলা হয়, নতুন প্রেসিডেন্টের প্রশাসনের নীতি হচ্ছে, দ্রুত এই আইনটি বাতিল করা। তবে তার প্রশাসন আইনকে সমুন্নত রাখবে বলেও জোর দেন ট্রাম্প। সইয়ের পরপরই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রাইনস প্রিবাস সরকারি সংস্থা ও বিভাগগুলোকে ওবামাকেয়ার আইনগতভাবে বাতিল করতে স্মারক পাঠিয়েছেন।

নির্বাহী আদেশে সইয়ের মাধ্যমে ট্রাম্প তার কর্মদিবসের প্রথম দিনেই একটি শক্তিশালী বার্তা দিলেন, যে আইনটির আওতায় দুই কোটি মার্কিন রয়েছেন, সেটি বাতিলই হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি।

ওবামাকেয়ার বাতিলের পাশাপাশি একই সময় ভিন্ন বিমা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। অবশ্য এমন কোনো কর্মসূচি কংগ্রেসের অনুমোদন ও অর্থ বরাদ্দ ছাড়া সম্ভব নয়। হাউস স্পিকার পল রায়ান এর আগে ওবামার স্বাস্থ্যনীতির বদলে ট্যাক্স ক্রেডিট সিস্টেম আনা যেতে পারে বলে প্রস্তাব দিয়েছিলেন।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় এই আইনটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মার্কিন এ ধনকুবের বলেছিলেন, দায়িত্ব গ্রহণের পর ওবামাকেয়ার বাতিল করাই হবে তার প্রথম কাজ। ওবামার এ স্বাস্থ্যবীমাকে পুরোপুরি একটি ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি।

উল্লেখ্য, স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার- এ কথাটাকে বাস্তব ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে ২০১০ সালে ‘প্যাশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ নামে একটি আইনে স্বাক্ষর করেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আইনটি ‘ওবামাকেয়ার’ নামেই অধিক পরিচিত।

রিপাবলিকানরা বহুবার এ আইনটি বাতিলের উদ্যোগ নিয়েছে। ১৪ জানুয়ারি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ওবামাকেয়ার বাতিলে প্রথম পদক্ষেপ নেয়। পদক্ষেপটি ২২৭-১৯৮ ভোটে পাস হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে