বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সবজি বাজারে বিস্ফোরণ, নিহত ২০

news-image

পাকিস্তানের পরাচিনারের সবজি বাজারে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯ জনেরও বেশি নাগরিক। খবর দ্য ডন এর।

শনিবার সকালে আফগানিস্তান সীমান্ত লাগোয়ে পরাচিনারে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বাজারটির সবজি মণ্ডিতে একটি পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহতদের সেনা কপ্টারে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বোমা হামলার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে,  একটি রাস্তায় পুঁতে রাখা বোমার (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ হয়।  এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

শহীদ খান নামের এক সরকারি কর্মকর্তা বলেন, ‘বোমা বিস্ফোরণের সময় পাইকারি বিক্রেতারা বাজার থেকে ফল কেনাবেচা করছিল। বিস্ফোরণটি কী ধরনের ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে পরাচিনারের এক বাজারে বিস্ফোরণে নিহত হন ২৫ জন। সে ঘটনার দায় স্বীকার করে দক্ষিণ ওয়াজিরিস্তানের দুই জঙ্গি গোষ্ঠী।

 

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার