বাঞ্ছারামপুরে পরিবার পরিকল্পনা বিষয়ক এডভোকেসি সভা
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেরা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা জোরদার করন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত ওসমান এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সেলিম ভুইয়া প্রমুখ। পরিবার পরিকল্পনা পদ্বতি ভিত্তিক আলোচনা করেন এনজেন্ডার হেলথ প্রতিনিধি উৎপল বাবু , ফারহানা আক্তার প্রমুখ।
উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান , মহিলা মেম্বার, ইমাম, প্রধান শিক্ষক, ঔষধ ব্যবসায়ী, এফপিআই, এফডব্লিউভি সহ ১৩০ জন প্রতিনিধি এতে অংশগ্রহন করেন ।











