আমি বিয়ের মতোই লিভ টুগেদার করেছি ‍‍: সোহিনী সরকার

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। ‘ফড়িং’ সিনেমার মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। তারপর সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় অভিনয় ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন সোহিনী। এ আলাপচারিতায় উঠে এসেছে প্রেম, বিয়ে ও তার বাবা-মার সম্পর্কের বিষয়ও।

কিছুদিন আগে প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রেকআপ আর প্যাচআপ। মানুষ তো প্রেম করে ব্রেকআপ করার জন্য। এটা সবার জীবনেই চলে। আমার জীবনেও চলছে,চলবে। কিন্তু সিরিয়াস ব্রেকআপ, মানে মুখ দেখাদেখি বন্ধ, এ রকম কিছু আমার জীবনে ঘটেনি!’

সোহিনী আরো বলেন, ‘একসময় ‘আমি বিয়ের মতোই লিভ টুগেদার করেছি ‘। বড়লোকের পাঞ্জাবি এক ছেলের সঙ্গে। গানটান গাইত। কদিন আগে তখনকার একটা ডায়েরি পেলাম। একদিন ঝগড়ার পর সেখানে দশটা পয়েন্ট লিখেছিলাম। আমাকে কী বদলাতে হবে- আর ওকে কী কী বদলাতে হবে। তাতে দেখলাম, তখন নিজের সম্পর্কে এমন কিছুই লিখিনি, যা পাল্টানো দরকার। মানে আগে নিজের খারাপ কোনো কিছু মানতে পারতাম না। এখন পারি। এখন মনে হয়, আমার এই খারাপ দিকগুলো নিয়েই তো আমি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ