,

নজিরবিহীন নিরাপত্তার মধ্যে শুরু হতে যাচ্ছে ট্রাম্পের শপথ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে আজ (শুক্রবার) প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক প্রেন্স। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের পশ্চিম প্রান্তে হবে জমকালো এ শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানস্থলের আশপাশের প্রায় ২ দশমিক ৭ বর্গমাইল এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে ব্লক করে রাখা হয়েছে। জমকালো ওই অনুষ্ঠানের খরচ হবে ৮০০ কোটি টাকা (১০০ মিলিয়ন ডলার)। খবর সিএনএনের।

৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ৯ লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ক্যাপিটল হিলের বাইরে ২ লাখ প্রতিবাদকারী বিক্ষোভ সমাবেশ করবেন। নিরাপত্তার ব্যাপারে গত সপ্তাহে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জেহ জনসন বলেছিলেন, ওই অনুষ্ঠানে ২৮ হাজার নিরাপত্তাকর্মী কাজ করবেন। মার্কিন সিক্রেট সার্ভিস, এফবিআই, পার্ক পুলিশ, ক্যাপিটল পুলিশ, কোস্ট গার্ড ও স্থানীয় পুলিশের সমন্বিত এ বহর ওয়াশিংটন ও তার আশপাশের এলাকার প্রহরায় থাকবে। এছাড়া হোয়াইট হাউসের এবং তার আশপাশের এলাকার আকাশে চলবে হেলিকপ্টার মহড়া।

মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, অভিষেক অনুষ্ঠানের ব্যয়ের ৭ কোটি ডলার আসবে বিভিন্ন কর্পোরেট এবং ব্যক্তিগত অনুদান থেকে। বাকি অর্থ ব্যয় হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। মূল শপথ অনুষ্ঠানে ব্যয় হবে মাত্র ১ কোটি ডলার। বাকি ৯ কোটি ডলারই নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় হবে বলে জানায় ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর কমিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে