বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের গোপন তথ্য ফাঁস করবে হ্যাকাররা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভার্চুয়াল দুনিয়ার ত্রাস, বিশ্বের একমাত্র মুখোশধারী এবং বিশ্বের এক নম্বর হ্যাকিং দলের নাম ‘অ্যানোনিমাস’। শীর্ষ এই হ্যাকার সংগঠনটি এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে এবং ট্রাম্পকে প্রকাশ্যে হুমকি দিয়েছে তার গোপন তথ্য ফাঁস করার।

 

হ্যাকার গ্রুপটি তাদের এক টুইট বার্তায় জানায়, ‘আপনার (ট্রাম্প) সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক এবং ব্যক্তিগত গোপন সম্পর্ক রয়েছে এবং শিশু পাচার ও মানি লন্ডারিংয়ের সঙ্গেও আপনি জড়িত। কোনো তথ্যই মুছে যায়নি। আগামী চার বছর আপনাকে এর জন্যই ভুগতে হবে।’

এ ব্যাপারে ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর ট্রাম্পের এসব তথ্য কবে প্রকাশ করা হবে, সে ব্যাপারেও কিছু জানায়নি হ্যাকার গ্রুপটি।

সম্প্রতি ট্রাম্প বিদায়ী সিআইএ প্রধান জন ব্রেনানকে কটাক্ষ করে দেওয়া এক টুইট বার্তায় লিখেছিলেন ‘ইনিই কি ‘ফেক নিউজ’ এর তথ্য ফাঁসকারী?’ এরপরই ট্রাম্পের সিক্রেট প্রকাশের এই হুমকি দেয় অ্যানোনিমাস।

‘ফেক নিউজ’ হল একটি রিপোর্ট, যা ব্রিটিশ গুপ্তচর ক্রিস্টোফার স্টিল প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল ট্রাম্প প্রস্টিটিউটদের টাকার বিনিময়ে মস্কোতে হোটেল বিছানায় প্রস্রাব করায়, যা ছিল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে নোংরা প্রতিবাদের অংশ। কারণ ওই হোটেলের ওই রুমে বারাক ওবামা ছিলেন। এই খবরের প্রেক্ষিতে ট্রাম্প এটাকে উড়ো খবর বলে উড়িয়ে দেন এবং সিএনএন এর ওপর আক্রোশ প্রকাশ করেন এমন নিউজ প্রকাশের জন্য।

এদিকে, ট্রাম্পকে হুমকি দেওয়ার ঘটনা অ্যানোনিমাসের এটাই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে হ্যাকার গ্রুপটি ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করে তথ্য ফাঁসের হুমকি দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ