,

তেহরানে ভবন ধসে ৩০ ফায়ার সার্ভিসকর্মী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ইরানের রাজধানী তেহরানে একটি বাণিজ্যিক ভবন আগুন লাগার পর ভবনটি ধ্বসে পড়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার তেহরানের প্লাসকো ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের বিষয়টি নিয়ে দেশটির গণমাধ্যমগুলো পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরানের জরুরি মেডিক্যাল সার্ভিসের প্রধান পীর হোসাইন কলিভান্ড বলেন, এ ঘটনায় অনেক অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন।

ইরান নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় ৩০০ জন আহতকে চিকিৎসা দেয়া হয়েছে।
সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে প্রায় ৩০ জন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছে।

স্টেট টেলিভিশিন জানিয়েছে, আগুন লাগার পর ২০০ অগ্নিনির্বাপক কর্মী তা নিয়ন্ত্রণে সকাল ৮টা থেকে কাজ করছিলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ধ্বসের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে