,

কাল শপথ নেবেন ট্রাম্প

news-image

চলতি বছর ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই দফা মেয়াদ শেষ হয়েছে। ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন ওবামা। ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বরণ করে নিতে ইতোমধ্যেই হোয়াইট হাউসে প্রস্তুতি শুরু হয়েছে।

ট্রাম্পের শপথ এবং ক্ষমতা গ্রহণের সেই মুহূর্ত দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব।

গত বছরের নভেম্বরের ৮ তারিখে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ২০ জানুয়ারির আগে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নন ট্রাম্প।

২০ জানুয়ারি স্থানীয় সময় বিকাল ৫টায় শপথ নেবেন ট্রাম্প। শপথ অনুষ্ঠান তদারকি করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।

শপথ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প। বারাক ওবামাসহ সাবেক বেশ কয়েকজন প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের লোকজন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে