,

বিশ্বের উষ্ণতম বছর ২০১৬

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ধীরে ধীরে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। ১৮৮০–র দশক থেকে প্রতিবছর পৃথিবীর গড় তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়েছিল। আর তখন থেকে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০১৬ সালটাই। জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বুধবার সংস্থার পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে এমনই জানান হয়েছে।

২০১৫ সাল ছিল বিংশ শতাব্দীর উষ্ণতম বছর। পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ১.‌৬৯ ডিগ্রি ফারেনহাইট। সেখানে ২০১৬ সালে গড় তাপমাত্রা বেড়েছে ০.‌০৭ ডিগ্রি ফারেনহাইট। শুধু যে তাপমাত্রা বাড়ছে তাই নয়, জাতীয় সমুদ্র এবং আবহমণ্ডল প্রশাসন (‌ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা এনওএএ)‌‌–এর পৃথক একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, গত কয়েক বছরের তুলনায় বরফ গলার পরিমাণও বেড়েছে।
মূলত খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে বাতাসে কার্বন ডাই–অক্সাইড, মিথেন এবং অন্যান্য দূষিত পদার্থের পরিমাণ বাড়ছে। আর সেকারণেই গ্রীন হাউস গ্যাসও বায়ুস্তরে বেড়ে চলেছে। ফলে গোটা বিশ্বের তাপমাত্রা বাড়ছে। এছাড়া প্রশান্ত মহাসাগর এলাকায় এল নিনোর প্রভাবেও বেড়েছে তাপমাত্রা। কিন্তু তাপমাত্রা বাড়ার ফলে কী অসুবিধা হবে?‌
নাসার পক্ষ থেকে জানান হয়েছে, তাপমাত্রা বাড়লে দুই মেরুর বরফ গলার পরিমাণও বাড়তে থাকে। ফলে পানিস্তর বাড়ে। এছাড়া বিশ্বের প্রতিটি জায়গায় তাপমাত্রার তারতম্যও দেখা যায়। কোথাও বেশি বৃষ্টি আবার কোথাও খরা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে দেখা যায়। বিশ্বায়নের ফলে কলকারখানার পরিমাণ বৃদ্ধি, বনজঙ্গল কেটে ফেলাও পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।‌

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে