,

ইতালিতে এক ঘন্টায় তিনবার ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র এক ঘন্টার ব্যবধানে ইতালিতে তিনবার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

 

ইউরোপিয়ান-মেডিটরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম ভূমিকম্পটি রোমের ৬২ কিলোমিটার উত্তরে আমাতরাইস এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর ঠিক ৫০ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পটি একই এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর ১০ মিনিট পরই ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

এবিসি নিউজ জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির পরপর রোম নগরী খালি করে ফেলা হয়, রেল চলাচল বন্ধ করে দেয়া হয় এবং স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। ভূমিকম্পের ক্ষতি সম্পর্কে খোঁজ নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল এলাকার আশেপাশের গ্রামগুলোতে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ইতালিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে। গত বছর আগস্টে মধ্য ইতালিতে ভূমিকম্পে তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে