বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতের রেল দুর্ঘটনায় আইএসআই জড়িত’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর হাত রয়েছে বলে মনে করছে বিহারের পুলিশ।

 

গত বছরের ২০ নভেম্বর সকালে কানপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পুখরায়ানে ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪ টি কামরা লাইন চ্যুত হয়। দুর্ঘটনায় নিহত হয়েছিল ১৪৮ জনের। ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত মঙ্গলবার তিন জনকে আটক করার পরই এই দুর্ঘটনায় আইএসআই’এর হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে বিহার পুলিশের কর্মকর্তারা।

নাম না জানানোর শর্তে কেন্দ্রীয় জঙ্গি দমন বাহিনীর এক কর্মকর্তারা জানান, পুলিশের হাতে আটক এক ব্যক্তি জেরায় জানিয়েছে কানপুরে রেল লাইনের মধ্যেই ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ভর্তি একটি প্রেসার কুকারের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। যদিও তার ওই বক্তব্যের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। অর্থের জন্যই তারা এই নাশকতা সংগঠিত করেছে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ব চম্পাহরণ জেলার পুলিশ সুপার জিতেন্দ্র রানা জানান, উমাশঙ্কর প্যাটেল, মতিলাল পাসওয়ান ও মুকেশ যাদব নামে তিন ব্যক্তিকে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। আটক তিন অভিযুক্তই দাগী আসামি এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের ধারণা। রেল লাইনের মধ্যে বিস্ফোরক রাখার জন্য অভিযুক্তরা গত ১ অক্টোবর ব্রজেশ রাই নামে এক নেপালী নাগরিকের কাছ থেকে রুপি নিয়েছিল। এই ব্রজেশ রাইয়ের সঙ্গে আবার প্রত্যক্ষ যোগ রয়েছে দুবাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সন্দেহভাজন আইএসআই এজেন্ট শামসুল হুদার সঙ্গে।

পুলিশ সুপার আরো জানান, ভারতে তিন অভিযুক্তকে আটকের পাশাপাশি নেপাল থেকে ব্রজেশ গিরি, মুজাহির আনসারি ও শম্ভু নামে তিন ব্যক্তিকে নেপালের পুলিশ আটক করে। নেপালের পুলিশের কাছেই তারা স্বীকার করেছে প্রতিবেশি ভারতের মাটিতে রেললাইনে নাশকতা করাই ছিল তাদের লক্ষ্য।

শিগগির ওই তিন আটক ব্যক্তিকেই উত্তরপ্রদেশের অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) এবং ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’এর কর্মকর্তারা যৌথভাবে জিজ্ঞাসাবাদ করবে বলে খবর।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত