বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউটিউব দেখেই বাড়ি বানিয়ে ফেললেন এক নারী!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :কারা ব্রুকিনস নামের যুক্তরাষ্ট্রের এক নারী এবার ইউটিউবে টিউটোরিয়াল দেখেই নিজের সন্তানদের জন্য বাড়ি বানিয়ে ফেললেন। তবে বাড়িটি বানানোর জন্য ব্রুকিনসকে ক্ষুদ্রঋণ নিতে হয়েছিল। সেই ঋণের টাকা দিয়ে তিনি এক একর জমি কেনেন। তারপর তিনি তার সন্তানদের জন্য পাঁচ বেডরুমের একটি বাড়ি তৈরি করেছেন। খবর সিএনএন এর।

কারা ব্রুকিনস পারিবারিক সহিংসতার শিকার হন। এরপর তিনি নতুন করে নিজের জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি ও তার চার সন্তানের জন্য আলাদা একটি বাড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন।

দীর্ঘদিন ইউটিউবে শত শত বাড়ি নির্মাণের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখেন ব্রুকিনস। এই ভিডিওগুলি দেখেই তিনি নিজের সন্তানদের সঙ্গে নিয়ে নিজের বাড়ি বানিয়েছেন। বাড়ি নির্মানের পর ব্রুকিনস তার ব্লগে লিখেছেন,‘যখন আমি বাড়ি নির্মাণের পরিকল্পনা করছিলাম, তখন সবাই আমাকে পাগল ভেবেছিল। আমি যখন একা থাকতাম, সেটি আমাকে খুব আঘাত করত। ’

ব্রুকিনস আরও লিখেছেন, ‘ভয়, অনিশ্চয়তার মধ্যে থেকে আমি শুধু একটি পথই দেখতে পেয়েছি। আর তা হলো আমাদের সামনে বড় কিছু করতে হবে। আমি এক মিনিটের জন্য এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম না, যে আমরা কী করছি। ’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ