,

অতিরিক্ত মুনাফাবাজিই অর্থনৈতিক মন্দার জন্য দায়ী

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, অর্থনৈতিক বৈশ্বায়ন এখন অনেকের জন্য প্যান্ডোরার বাক্স হয়ে গেছে। তবে এটি অনেক বৈশ্বিক সমস্যার কারণ নয়। আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা অতিরিক্ত মুনাফার পেছনে ছুটতে গিয়েই হয়েছে, বৈশ্বায়নের জন্য নয়।

সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন। এবারের সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, বিশেষজ্ঞসহ প্রায় দুই হাজারেরও বেশি প্রতিনিধি। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন শি জিনপিং।

শি জিনপিং বলেন, ‘বিশ্ব যেমন দিনদিন এগিয়ে যাচ্ছে, তেমনি বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সুইজারল্যান্ড ও চীন উভয়ই সংরক্ষণবাদের বিরুদ্ধে। আমরা বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নেয়ার পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য অবাধ বাণিজ্যে বিশ্বাসী।’

প্রায় এক ঘন্টা ধরে দেয়া বক্তৃতায় চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও বিশ্ব অর্থনীতি দেশটির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এসময় তিনি মুক্তবাণিজ্যের বিস্তার ও বৈশ্বায়নের পক্ষে যুক্তি তুলে ধরেন। বৈশ্বিক বাণিজ্যে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার বিষয়েও ইঙ্গিত দেন তিনি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম উল্লেখ না করেই শি জিনপিং বলেন, ‘বাণিজ্যযুদ্ধে কেউ বিজয়ী হিসেবে আর্বিভূত হবে না।’

প্রসঙ্গত, ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের শিল্পগুলোকে বিদেশিদের সঙ্গে যাতে আর প্রতিযোগিতায় নামতে না হয়, তিনি সে ব্যবস্থা গ্রহণ করবেন। মার্কিন শিল্প সুরক্ষায় চীন ও মেক্সিকো থেকে আনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে