বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেট ব্রিটেনের মুদ্রায় ঔপন্যাসিক জেন অস্টিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জেন অস্টিনে (১৬ ডিসেম্বর, ১৭৭৫ – ১৮ জুলাই, ১৯১৭) ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক। ইংল্যান্ডের ভদ্রসমাজের পটভূমিকায় রচিত তার রোম্যান্টিক কথাসাহিত্য তাকে ইংরেজি সাহিত্যের সর্বাপেক্ষা বহুপঠিত লেখকদের সারিতে স্থান দিয়েছে। ঊনবিংশ শতাব্দীর বাস্তবতাবাদের উত্থানের একটি সোপানও বটে। তার উপন্যাসের প্লট মূলত হাস্যোদ্দীপক হলেও তা সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সেকালের মেয়েরা যে বিবাহ ব্যবস্থার উপর কতটা নির্ভরশীল ছিল, তারই প্রতিফলন ঘটায়। এই বিখ্যাত ঔপন্যাসিক জেন অস্টিনের ছবি গ্রেট ব্রিটেনের মুদ্রায় জায়গা করে নিতে চলেছে।

 

নতুন বছরে ডিমনিটাইজেশনের পথে হাঁটতে চলেছে গ্রেট ব্রিটেনও। আগামী চার মাসের মধ্যেই পুরনো £৫ নোটে লেনদেন সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। কাগুজে এই নোটের জায়গা নিতে চলেছে পলিমার নোটস।

সরকারি সূত্রে খবর, ৫ মে-র পর পুরনো ৫ পাউন্ড নোটে লেনদেন অবৈধ বলে বিবেচিত হবে। ফলে, নির্ধারিত সময়ের পর কারও কাছে পুরনো নোট থাকলে তা ব্যাংক বা পোস্টঅফিসে গিয়ে বদলে নিতে হবে।

এরপর ধাপে ধাপে পুরনো ১০ পাউন্ড ও ২০ পাউন্ডের নোটও তুলে নেবে ব্রিটিশ সরকার।

সূত্রের খবর, ২০২০ সালে ছাড়া হবে নতুন ২০ পাউন্ডের নোট। তাতে থাকবে ব্রিটিশ চিত্রকর জেএমডব্লিউ-এর ছবি। তার আগে চলতি বছরের গ্রীষ্মেই বাজারে ছাড়া হবে ১০ পাউন্ডের নতুন পলিমার নোট। ব্রিটিশ ঔপন্যাসিক জেন অস্টিনের ছবি থাকছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ