বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের পরামর্শ আমাদের প্রয়োজন নেই : ওলাঁদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ট্রাম্পের কোনো পরামর্শ ইউরোপের প্রয়োজন হবে না। সম্প্রতি ব্রিটেন ও জার্মানির সংবাদমাধ্যমকে দেওয়া ট্রাম্পের এক সাক্ষাৎকারের পর এ মন্তব্য করলেন ওলাঁদ।

গত রোববার দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, জার্মানিতে ১০ লাখের বেশি অভিবাসী নেওয়ার সিদ্ধান্তটি নিয়ে একটি বিপর্যয়কর ভুল করছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

ট্রাম্পের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা বলেন ওলাঁদ।

ওলাঁদ বলেন, ‘আমাদের (ইউরোপ) কী করতে হবে, তা নিয়ে বাইরের থেকে কোনো পরামর্শের দরকার নেই।’

‘আমি মনে করি, সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী একজনকে এভাবে অন্য দেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি কথা বলাটা একেবারেই যৌক্তিক নয়।’

‘তাঁকে (ট্রাম্প) এ বিষয়ে কথা বলতে হবে না। আগামী শুক্রবার (ট্রাম্পের অভিষেকের দিন) থেকে তিনি ইউরোপের যেকোনো বিরূপ প্রতিক্রিয়ার জন্য দায়বদ্ধ থাকবেন।’

তবে ট্রাম্পের মাথাব্যথা শুধু অ্যাঙ্গেলা মেরকেলকে নিয়েই নয়। এর আগে তিনি ‘উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সেকেলে হয়ে গেছে’ এমন মন্তব্য করে জোটটির কর্মকর্তাদের বিরাগভাজন হন।

এ ছাড়া জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এক প্রকার হুমকি দিয়ে বলেন, তাঁরা যদি মেক্সিকোতে গাড়ি উৎপাদন শুরু করে, তাহলে তাদের ওপরে করের মাত্রা বাড়িয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল