বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ইস্যুতে ওবামাকে চীনের হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে যত রকমভাবে অসুবিধায় ফেলা যায় তার কোন কমতি রাখছে না চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিইং ওবামা সরকারকে কটাক্ষ করে বলেন, ‘এনএসজি সদস্যপদ কোন দেশের সরকারের পক্ষ থেকে অন্য দেশকে দেওয়া বিদায়ী উপহার হতে পারে না। ’

একটি বিবৃতিতে হুয়া বলেন, ‘এনএসজি সদস্য পদের জন্য ভারতের আবেদন এবং এনটিপি স্বাক্ষর না করা দেশের অন্তর্ভুক্তি নিয়ে আমাদের অবস্থান আগেই পরিষ্কার করে বলা হয়েছে। ফলে আমি একই কথা ফের বলব না। আমি শুধু এটাই কথা বলতে চাই, এনএসজি সদস্যপদ কোন দেশের পক্ষ থেকে অন্য দেশকে দেওয়া বিদায়ী উপহার হতে পারে না। ’

চীন বারবার একটি ইস্যুতে ভারতের সদস্যপদের বিরোধিতা করছে। কারণ ভারত এনটিপি সমঝোতায় স্বাক্ষর করেনি। তাই ৪৮ দেশের বেশিরভাগ সদস্য ভারতের পক্ষে থাকলেও এই একটি ব্যাপারে আটকে যাচ্ছে সদস্যপদ।

ভারতের দেখাদেখি পাকিস্তানও এই সদস্যপদের জন্য আবেদন করেছে। তবে এ নিয়ে কোন মন্তব্য করেননি হুয়া।

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনকে ব্লক করা নিয়ে এ দিন কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুয়া বলেন, ‘ব্লক শব্দটাতে আমার আপত্তি আছে। আমাদের বক্তব্য, ১২৬৭ কমিটিকে আরও বেশি সময় দেওয়া হোক। আরও বেশি প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিক তারা।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ