,

মেক্সিকোতে নাইটক্লাবে বন্দুক হামলা, নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি নাইটক্লাবে সংগীত উৎসবে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ সময় তার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। স্থানীয় সময় সোমবার রাত আড়াইটার দিকে প্লায়া ডেল কারমেন রিসোর্টের ব্লু প্যারট নাইটক্লাবে হামলার ঘটনা ঘটে। ক্লাবের একটি জানালা দিয়ে গুলি চালাতে শুরু করে বন্দুকধারী। এ সময় সেখানে বিপিএম ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল চলছিল।

হামলায় নিহতদের মধ্যে ক্লাবের নিরাপত্তারক্ষী ছাড়াও ইউরোপ-আমেরিকা থেকে আসা পর্যটকরাও রয়েছেন। সংগীত উৎসবের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। নিজেদের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তারা জানান, একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। এতে তাদের তাদের তিনজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

বিবৃতিতে হামলার তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার কথাও বলা হয়েছে। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটককৃতদের মধ্যে প্রকৃত হামলাকারী আছেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় বহুদিন ধরেই মাদকদ্রব্য নিয়ে সমস্যা চলছিল। তার সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেলিভিশন এবং সোশাল মিডিয়া ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, হামলার সময় লোকজন মাথা নিচু করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। সূত্র : রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে