বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাসের অন্তঃসত্ত্বাকেও গর্ভপাতের নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

news-image

অনলাইন ডেস্ক : ৬ মাসের অন্তঃসত্ত্বাকেও গর্ভপাতের নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। ভারতীয় আইন অনুযায়ী, কোন মহিলা গর্ভবতী হওয়ার ২০ সপ্তাহ পর গর্ভপাত করাতে পারেন না। কিন্তু একটি বিশেষ মামলায় মুম্বাইয়ের এক ২২ বছরের যুবতীকে এই বিশেষ নির্দেশ দিল দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ২৪ সপ্তাহ হয়ে গেলেও গর্ভপাত করতে পারবেন ওই যুবতী। কারণ তাঁর মেডিক্যাল রিপোর্টে দেখা গেছে, যুবতীর গর্ভে বেড়ে ওঠা ভ্রূণের মাথার খুলি নেই। আর মাথার এই বিশেষ অংশ ছাড়া ভ্রূণ কোনভাবেই পূর্ণতা লাভ করতে পারবে না। এই রিপোর্ট দেখার পরই মুম্বাইয়ের যুবতীর গর্ভপাতের ক্ষেত্রে এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেয় দুই বিচারকের ডিভিশন বেঞ্চ।

সাধারণত ৬ মাসের গর্ভবতী মহিলাদের গর্ভপাত করা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ ২৪ সপ্তাহে অনেকটাই পরিণতি পায় ভ্রূণ। তবে এক্ষেত্রে যুবতীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ভ্রূণটি, বলেই রিপোর্টে জানানো হয়েছে। সেই কারণেই ঝুঁকি সত্ত্বেও গর্ভপাতের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এসএ ববদে এবং এল নাগেশ্বরা রাওয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যে চিকিৎসকরা অস্ত্রোপচার করবেন, তার বিস্তারিত রিপোর্ট যেন তাঁদের কাছে থাকে।

রিপোর্ট দেখার পর সাতজন বিশেষজ্ঞের একটি দল যুবতীকে গর্ভপাতের পরামর্শ দেয়। তারপর থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় দিন গুণছিলেন যুবতী। অবশেষে সবুজ সংকেত পেলেন তিনি।সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল