,

এবার পাকিস্তান নিজ দেশেই পরমাণু হামলা চালাবে!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের দেশেই পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে। দেশটির স্বাধীনতাকামী পাশতুন জনগোষ্ঠীর নেতা উমর দাউদ খটক আশঙ্কা প্রকাশ করেন, খাইবার-পাখতুনখোয়ায় পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তানি সেনারা। দেশটির একটি ইংরেজি দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। ভারত এবং আফগানিস্তানে নাশকতার কাজে লিপ্ত হতে পাশতুনরা অস্বীকার করায়, পাকিস্তানি সেনাবাহিনী তাদের প্রতি প্রতিশোধ নিতে শুরু করেছে বলে পাশতুন নেতা জানিয়েছেন।

জানা যায়, পাকিস্তানের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হলো পাখতুন বা পাশতুন। দেশের উত্তর-পশ্চিম সীমান্তে আফগানিস্তান লাগোয়া খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এই জনগোষ্ঠীই সংখ্যাগরিষ্ঠ। তারা দীর্ঘ দিন ধরেই পাকিস্তান শাসন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। পাশতুন অঞ্চল বলতে মূলত যে অংশকে বোঝায়, তার অধিকাংশটাই বর্তমানে আফগানিস্তানের অন্তর্ভুক্ত। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশও ওই পাশতুন অঞ্চলের মধ্যেই পড়ে। কিন্তু পাকিস্তানের মধ্যে থাকায় এই প্রদেশে বসবাসকারী পাশতুনরা ‘স্বজন’দের থেকে বেশ খানিকটা বিচ্ছিন্ন। আফগান ও পাকিস্তান পাশতুনরা চান সীমান্ত গৌণ হয়ে যাক, পাশতুনদের নিজেদের মধ্যে অবাধ আদান-প্রদান চলুক। কিন্তু তা হয়ে ওঠে না। আগে সীমান্তের দু’পাশের পাশতুনদের মধ্যে যেটুকু আদান-প্রদান ছিল, পাকিস্তান-আফগান তিক্ততা বৃদ্ধি পাওয়ার পর থেকে সেটুকুও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে পাশতুনদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান প্রশাসনের হাত থেকে মুক্তির দাবিও ক্রমশ জোরদার হচ্ছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে