বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ আমাকে থামাতে পারবে না: দুতার্তে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মাদক সমস্যা আরো প্রকট আকার ধারণ করলে বা খারাপের দিকে গেলে ফিলিপাইনে সামরিক আইন জারি করবেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে, এ সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কেউ তাকে থামাতে পারবে না। শনিবার সন্ধ্যায় নিজ শহর দাভাওয়ে ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 
তিনি বলেন, ‘ফিলিপাইনের মানুষদেরকে রক্ষা করা আমার কর্তব্য। আমি আপনাদেরকে বলছি, আমি যদি সামরিক আইন ঘোষণা করতে চাই, আমি তা করব। আমি সুপ্রিম কোর্টকে তোয়ক্কা করি না। কেউ আমাকে আটকাতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘কারো জীবন এবং জাতিকে রক্ষার অধিকার আমার রয়েছে… এটি সবকিছু এবং সকল সীমাবদ্ধতার উর্ধ্বে।’

ফিলিপাইনের সংবিধানের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ১৯৮৭ সালের সংবিধান অনুযায়ী, বহিরাক্রমণ বা বিদ্রোহের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট সামরিক আইন জারি করতে পারবেন।

এই আইনে অবশ্য মাদকাপরাধের দায়ে সামরিক আইন জারির বিষয়ে কিছু বলা নেই। কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট যে কোনো ঘোষণার বিষয়ে রিভিউ করার ক্ষমতা রাখে।

কিন্তু দুতার্তে বলেন, ‘ফিলিপিনো মানুষ এবং সে দেশের যুব সমাজকে রক্ষা করতে ‘হেবিয়াস করপাস’ স্থগিত করা আমার দায়িত্ব। কোনো বহিরাক্রমণ বা বিদ্রোহ নয়, নয় কোনো সংকট; আমি আমার জাতিকে রক্ষা করতে সামরিক আইন জারি করব। ’

এবারই প্রথম নয়, এর আগেও সামরিক আইন জারির বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন দুতার্তে। তবে চলতি মাসের শুরুতে দুতার্তে জানিয়েছিলেন সামরিক আইন জারি করার কোনো পরিকল্পনা নেই তার। বিষয়টিকে ‘ননসেন্স’ উল্লেখ করে তিনি বলেন, অতীতে কখনো এই আইন জারির মাধ্যমে ফিলিপাইনবাসীর জীবনযাত্রার উন্নয়ন ঘটেনি।

উল্লেখ্য, গত জুলাইয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতার্তে। এরপর থেকে এখন পর্যন্ত মাদকবিরোধী এ অভিযানে মেয়রসহ অন্তত ছয় হাজার মানুষকে খুন করে নিরাপত্তা বাহিনী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ