বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসুল বিশ্ববিদ্যালয় ‘আইএসমুক্ত’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় পুনর্দখলে নেওয়ার দাবি করেছে ইরাকি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করা হয়।

গতকাল শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইরাকে আইএসের সবশেষ শক্ত ঘাঁটি মসুল। শহরটি পুনর্দখলে নিতে গত বছরের অক্টোবর থেকে চেষ্টা চালিয়ে আসছে ইরাকি বাহিনী।

ইরাকি কর্মকর্তাদের ভাষ্য, রাসায়নিক অস্ত্র তৈরির জন্য মসুল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারগুলো ব্যবহার করছিল আইএস।

ইরাকের সন্ত্রাসবাদবিরোধী অভিযানের প্রধান বলছেন, আইএসের কাছ থেকে মসুল বিশ্ববিদ্যালয় পুনর্দখল সরকারের জন্য একটি তাৎপর্যপূর্ণ বিজয়।

লে. জেনারেল তালিব শাহঘাতি বলেন, ইরাকের বীর সেনারা বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভবনগুলো মুক্ত করেছেন। মসুল বিশ্ববিদ্যালয় আইএসমুক্ত করার বিষয়টি অনেক তাৎপর্য বহন করে।

ইরাকি কর্মকর্তাদের ভাষ্য, আইএস উৎখাত করার অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার মসুল বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন দেশটির অভিজাত সেনারা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে